শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৯:৪৫ পিএম, ২০২২-১১-১৬
কামাল উদ্দিন (চট্টগ্রাম) : চট্টগ্রামস্থ উত্তর কাট্টলীর ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ কাট্টলী সিটি কর্পোঃ বালিকা বিদ্যালয় ও কলেজের নব-নির্মিত 'বঙ্গবন্ধু কর্নার',স্মার্ট এডুকেশন সিস্টেম এর উদ্বোধন ও সূধী সমাবেশ উক্ত প্রতিষ্ঠানের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ডের বার বার নির্বাচিত কাউন্সিলর আলহাজ্ব ডঃ নিছার উদ্দিন আহমেদ মনজুর সভাপতিত্বে কলেজ প্রঙ্গনে অনুষ্ঠিত হয়।
,এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউল করিম চৌধুরী।অতিথিবৃন্দকে সুশিক্ষিত প্রশিক্ষিত স্কাউট ছাত্রীরা পুষ্প ছিটিয়ে ঢোলবাধ্য বাজিয়ে প্যারেড মার্চ করে কলেজ প্রাঙ্গনে নিয়ে যায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোঃ এর ৯,১০ ও১৩ নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর তসলিমা নুর জাহান রুবী, সিটি কর্পোঃ এর প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার,শিক্ষা কর্মকর্তা উজালা রাণী চাকমা,উত্তর কাট্টলী ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক যথাক্রমে -ইকবাল চৌধুরী, হাবিবুর রহমান,পাহাড়তলী থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাষ্টার এম কামাল উদ্দিন। বক্তব্য রাখেন আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং পরিচালনা পর্ষদের সদস্য আবু সুফিয়ান, শংকর দাশ। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় থেকে প্রতিষ্টানটির এ যাবত উন্নয়নের অগ্রগতি ও আগামীদিনের
প্রয়োজনীয় কর্মকান্ড তুলে ধরে মেয়রের নিকট প্রস্তাবাবলী উপস্থাপন করেন উক্ত কলেজের সূদক্ষ অভিজ্ঞ অধ্যক্ষ এম.আবুল কাসেম। প্রথমেই মাননীয় প্রধান অতিথি বঙ্গবন্দু কর্ণার ও ফলক উদ্ভোধন করেন কেক কাটার মধ্য দিয়ে।
তিনি বলেন- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষা প্রসারে আজ বৈপ্লবিক পরিবর্তন এনেছেন তা হল বছরের শুরুতেই ছাত্র- ছাত্রীদের মাঝে বই তুলে দেওয়ার শতভাগ নিশ্চিত করেছেন,কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরী করার প্রচেষ্টা চালাচ্ছেন,ডিজিটাল বাংলাদেশ করার ফলশ্রুতিতে আজ এই বিদ্যালয় তথা কলেজে স্মার্ট এডুকেশন সিস্টেম চালুর মাধ্যমে বিশ্বের উন্নত দেশের মতো সুযোগ সুবিধার আওতায় আসল। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্কুল এন্ড কলেজের মধ্যে এটিই সর্ব প্রথম শিক্ষা প্রতিষ্ঠান যেখানে এই সিস্টেমটি চালু হল পরবর্তীতে কর্পোরেশনের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই সিস্টেম চালু করা হবে। প্রতিষ্ঠানটির সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ায় অধিক ছাত্র--ছাত্রীর ক্লাস রুমের সংকট হেতু প্রতিষ্ঠান প্রধান ও ছাত্র ছাত্রীরা ক্লাসের রুমের জন্য নুতন ভবন বর্ধিত করনের আর্জি পেশ করলে তা মেয়র মহোদয় অনুমোদন পূবক সকল ছাত্র--ছাত্রীদের নির্দেশনা দেন যে ভাল মতে লেখাপড়া করে নিজের ও এই শিক্ষা প্রতিষ্টানের আরো সুনাম অর্জনে সচেষ্ট হতে হবে। তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের শৃংখলা দেখে অভিভূত হয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
সভাপতি তার বক্তব্যে বলেন- শিক্ষা জাতির মেরুদণ্ড,আজকে এই শিক্ষা প্রতিষ্ঠানে স্মার্ট এডুকেশন সিস্টেম চালুর মাধ্যমে আধুনিক শিক্ষার জগতে পদার্পন করল, বঙ্গবন্ধু কর্ণার স্থাপনে ছাএ- ছাত্রীরা সঠিক নেতৃত্বের জয়গান দেখতে ও জাতিকে শুনাতে উদ্ভূদ্ব হবে ফলে ইতিহাস আর বিকৃত করার কেউ সুযোগ পাবেনা। তিনি আরো বলেন-আগামীতে সকলের সহোযোগিতায় এই প্রতিষ্ঠান তথা এলাকার উন্নয়নে আরো বেশী কাজ করার প্রতিশ্রুতিবদ্ব হলাম। ছাত্রীরা মনোমুগ্ধকর দেশাত্মবোধক গান ও বক্তৃতা দিয়ে উপস্থিত সকলের মন জয় করে নেন। এতে উপস্থিত ছিলেন -বিশিষ্ট সমাজ সেবক ও কাউন্সিল প্রতিনিধি এম.শাহনেওয়াজ,,আকবরশাহ থানা আওয়ামীগীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল কাদের, ওয়ামীলীগ নেতা লোকমান, মোঃ সেলিম, রমজান আলী, মুসলিম উদ্দিন,সোলতান আহাম্মদ,আনোয়র হোসেন,লায়ন গিয়াস উদ্দিন,জানে আলম জানি,যুবলীগ নেতা শিবু বিশ্বাস, ওয়াসিম,সবিতা রাণী,মুনমুন সেন,আরিফুল হক ডালিম,হারুনর রশিদ ও অন্যান্য সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। ছাত্রীদের ক্রিড়া ও পারফরম্যানসের জন্য প্রধান অতিথি তাদের মাঝে বিশেষ ক্রিড়া সামগ্রী পুরষ্কার হিসেবে প্রদান করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited